রমজানে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন, আদেশ জারি
- আপডেট: ০২:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি রমজান মাসে রমজানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ২০ এপ্রিল পর্যন্ত। একই সঙ্গে রমজান মাসে সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হয়েছে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (৪ এপ্রিল) সাক্ষর করা শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই অফিস আদেশে জানানো হয়েছে, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব জনিত কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।
ওই আদেশ সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো। শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
ঢাকা/এসএ







































