০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টারে জাকাত দানের আহ্বান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের দরিদ্র রোগীদের ব্যয় সাশ্রয়ে সামর্থ্যবানদের জাকাতের টাকা দান করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, বিকল কিডনি রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনি রোগে আক্রান্তদের বেশির ভাগেরই অন্য যে কোন অসংক্রামক রোগ থাকতে পারে। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীদের ডায়লাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত,বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, এই সকল রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়লাইসিস বন্ধ করে দিতে বাধ্য হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়লাইসিস সেবা ব্যয়বহুল। করোনা জনিত অতিমারি এই খরচ আরো অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।  ২০২১ সালে ১লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনি রোগের রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না।

ওই বিজ্ঞপ্তিতে তিনটি হিসাব নম্বরে জাকাতের টাকা দানের আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই হিসাব তিনটি হলো-
হিসাবের নাম- গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, এলিফেন্ট রোড শাখা, ঢাকা-১২০৫,
হিসাব নং – ০১৭১১০১০০০০০১০৫৮। 

হিসাবের নাম- গণস্বাস্থ্য নগর হাসপাতাল
প্রিমিয়ার ব্যাংক,
পান্থপথ শাখা, ঢাকা।
হিসাব নং- ১৪৪১১১০০০০০৬৮
বিকাশ একাউন্ট: ০১৭৩৩৯৯১৩৯১

ঢাকা/টিএ

শেয়ার করুন

গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টারে জাকাত দানের আহ্বান

আপডেট: ০৫:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২