০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাঁধ ভাঙ্গা পানিতে ডুবছে ফসল,দায়ভার কার?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারী বৃষ্টিপাতের পর উজানে প্রবল ঢেউয়ে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে।প্রশ্ন উঠে তাহলে আগাম বন্যায় সরকার করছেটা কি?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয়রা জানায়, রোববার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে পানি ঢুকে পড়ছে গ্রামে।

বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের ইউপি সদস্য মিছবাহ উদ্দিন পলাশ জানায়, এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলে, বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান রোববার (১৭ এপ্রিল) ভোরে এলাকা পরিদর্শনে আসে। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে। গত ১০ দিন ধরে আমরা এ অবস্থায় আছি। এ অবস্থায় ক্লান্ত হয়ে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাঁধ ভাঙ্গা পানিতে ডুবছে ফসল,দায়ভার কার?

আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২