০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কমেছে দেশী মাছের দাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১০৩৩২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ের দেশীয় মাছের আড়তে পাইকারি দর কমেছে কেজিপ্রতি ৬-১০ টাকা। তবে দাম না বাড়ায় হতাশ কৃষক। কম দরে টাটকা মাছ পেয়ে খুশি পাইকার ও সাধারণ ক্রেতারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভোর থেকেই কালীগঙ্গা নদীর পাড়ে দেশীয় মাছের আড়তে পাইকার এবং জেলেদের বেচাকেনায় জমজমাট ঐতিহ্যবাহী তরা ঘাটের মৎস্য আড়ত। হাঁকডাকে বিক্রি হচ্ছে মোল, বোয়াল, টেংরা ও পুঁটিসহ নানা প্রজাতির দেশি মাছ।

আড়তে মাছ কম আসলেও বাড়েনি দাম। এতে হতাশ জেলেরা। মুক্ত জলাশয়ের পানি কমে আসাকেই দোষী করছেন তারা। তবে, কম দামে মাছ পেয়ে খুশি সাধারণ ক্রেতা ও দূর-দূরান্তের পাইকাররা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) তরা ঘাটের আড়তে প্রতি কেজি মাছের পাইকারি দর পর্যবেক্ষণ করে দেখা যায়, রুই ১৬০-১৭০ টাকা, মোল ৩৬০-৩৮০ টাকা, কার্প ১৭০-১৮০ টাকা, কই ৩২০-৩৪০ টাকা, বোয়াল ১ হাজার-১ হাজার ৫০ টাকা, শিং ৩৮০-৩৯০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

এ ছাড়াও পুঁটি ৩০-৩৫ টাকা, মলা ১৫০-১৮০ টাকা, চিংড়ি ৬০০-৬৫০ টাকা, টেংরা ৩০০-৩২০ টাকা, বয়না ৪০০-৪২০ টাকা, টাটকিনি ২২০-২৫০ টাকা,বাইম ৭০০-৭২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

আড়তের সাধারণ সম্পাদক খুমি মোহন দাস জানান, আড়তে পানি নিষ্কাশনসহ নানা সমস্যা রয়েছে। তিনি আরও জানান, মানিকগঞ্জের এ আড়তে প্রতিদিন পদ্মা-যমুনা, ইছামতি, কালীগঙ্গা, কান্তাবতীসহ খাল-বিলের ও মুক্ত-জলাশয়ের দেশীয় মাছ আসে। প্রতিদিন এখানে ৭০-৮০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

কমেছে দেশী মাছের দাম

আপডেট: ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২