নিউমার্কেটের সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই ঠিক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০৩:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১০২৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিগগিরই থামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলে তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় দফায় দফায় সংঘর্ষ হচ্ছে; এত দীর্ঘ সময় পরও কেন এই সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, সেই প্রশ্ন মন্ত্রীর সামনে রেখেছিলো সাংবাদিকরা। উত্তরে তিনি বলে, আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।
মধ্যরাতে সংঘর্ষের সময় পুলিশ দ্রুত তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশকে এতটা উদ্যোগী হতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।
উত্তরে পুলিশ কমিশনার বলেন, পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই ছাত্রদের প্রতি সফট আচরণ করছে পুলিশ। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
ঢাকা/এসএ





































