০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
শিল্পে গ্যাস রেশনিং বাতিল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৮:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১০৩১৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল) থেকে আবার আগের মতো ২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস দেওয়া হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ১১ এপ্রিল দিনে চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যববহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল পেট্রোবাংলা; যা ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনের জন্য কার্যকর হবে বলে সে সময় জানানো হয়েছিল। সিদ্ধান্ত অনুসারে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ ছিলো। তবে সিএনজি স্টেশনে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার সিদ্ধান্ত বহাল থাকবে।
ঢাকা/এসএ
ট্যাগঃ
শিল্পে গ্যাস রেশনিং বাতিল শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল) থেকে আবার আগের মতো ২৪ ঘণ্টা শিল্প কারখানায় গ্যাস দেওয়া হবে।





































