০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এখনো অফিস-আদালত ছুটি হয়নি। তবে অগ্রিম ছুটি নিয়ে ঢাকা থেকে ছুটছেন অনেকেই। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচা ঘাটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনের চেয়ে আজ বুধবার সকাল থেকে বাস ও কোচসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে এই দুই ঘাটে। ফেরিঘাটের যানজটের ঝুঁকি এড়াতে অনেক যাত্রী ছুটছেন লঞ্চের দিকে। এ ক্ষেত্রে ঢাকা থেকে ঘাট পর্যন্ত এসে নদী পার হয়ে নতুন বাসে উঠছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী অনেক মানুষ। 

বাস থেকে নেমে লঞ্চঘাটের দিকে ছুটছেন যাত্রীরা

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এর আগে ১৮টি ফেরি চলছিল। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড থেকে ভাষা শহীদ গোলাম মওলা ও শাপলাশালুক এবং ভোলা থেকে কৃষ্ণচূড়া নামের তিনটি ফেরি বহরে যুক্ত হয়েছে। এ নৌ-রুটে বর্তমানে ২১টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা-নগরবাড়ি নৌ-রুটে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২৪টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ৯টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। আগামী শুক্রবার থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। 

ঢাকা/এসএম

শেয়ার করুন

ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচায়

আপডেট: ১২:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২