০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৩০ এপ্রিল) সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই।
শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
ঢাকা/টিএ
ট্যাগঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




































