০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস এমনটাই ধারণা করেছে। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ৬ থেকে ৭ মে’র মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতসহ বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০ থেকে ১২ মের মধ্যে আঘাত হানতে পারে। লঘুচাপটি তৈরি হলে বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এর জন্ম হওয়ার পরে সুনির্দিষ্ট লঘুচাপ বা ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা যাবে না। তবে তৈরি হতে যাওয়া লঘুচাপটি থেকে শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় হওয়ার সুযোগ রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

আপডেট: ০২:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২