দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি
- আপডেট: ০৪:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর বৃহস্পতিবারইই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।
ঢাকা/এসএ








































