০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ শনিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে সাইন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে।

ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া,পাল্টা-ধাওয়া ও উত্তেজনা হয়। খবর পেয়ে পুলিশ শিক্ষকদের নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কী নিয়ে এই ঝামেলা, তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, আমাদের ধারণা শিক্ষার্থীদের পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের সরিয়ে আনা হয়েছে। 

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট: ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২