ঘরে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ
- আপডেট: ১২:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে মা, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ জানায়, রোববার (২২ মে) সকালে পরিবারের অন্য সদস্যরা নিহতদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। রহিমার স্বামীর নাম গিয়াস উদ্দিন শেখ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রহিমার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন শেখ পেশায় একজন রং মিস্ত্রি। শনিবার (২১ মে) রাতে তিনি গাজীপুরের একটি উচ্চ বিদ্যালয়ে কাজ করতে চলে যান। রাতে তার অনুপস্থিতে কে বা কারা ঘরে ঢুকে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে।
প্রতিবেশী আব্দুর রহমানের ছেলে রেনু শেখের সাথে গিয়াস উদ্দিনের জমিসংক্রান্ত বিরোধ চলছে। শনিবার (২১ মে) রেনু শেখ আমার ভাইকে হুমকি দিয়েছিল। তখন রেনু শেখ বলেছিল, আমার ভাইয়ের বড় ধরণের ক্ষতি করবে। আমার ধারনা, সেই আমার ভাই বৌ ও দুই সন্তানকে হত্যা করেছে।’ ঘটনাস্থলে বেলাব থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উপস্থিত হয়েছেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বাংলানিউজকে বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখোনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
ঢাকা/এসএ





































