০১:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
মেট্রোরেলের ব্লক পড়ে পথচারী নিহত
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১১ নম্বরে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের ব্লকের ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (৩০) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি বলেন, মিরপুরে মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন মেট্রোরেলের উপরের দেওয়াল ভেঙে ব্লকের ইট নিচে পড়ে মাহবুবুর তালুকদারের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা আরও পাঁচজন আহত হয়েছেন, তবে গুরুতর নয়।
ঢাকা/এসএ
ট্যাগঃ
মেট্রোরেলের ব্লক পড়ে পথচারী নিহত রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।







































