চাদে সোনার খনিতে সংঘর্ষে নিহত ১০০
- আপডেট: ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: এক সপ্তাহ আগে আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত মরূভূমি অঞ্চলে সোনার খনির শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছেন। আফ্রিকান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চাদের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়ায়া ব্রাহিম জানিয়েছেন, দুই স্বর্ণ খনি শ্রমিকদের মধ্যে একটি সাধারণ বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ হয়েছে মৌরিতানিয়া ও লিবিয়ার লোকদের মধ্যে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দেশটির যোগাযোগমন্ত্রী আবদেরামান কৌলামাল্লা এক বিবৃতিতেও সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল দেশটির রাজধানী এম জামেনা থেকে ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বের দূর্গম অঞ্চলে।
এদিকে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী (ফ্যাক্ট) এই ঘটনার জন্য সরকারী বাহিনীকেই দায়ী করেছে এবং এটিকে হত্যা হিসেবে দাবি করেছে্ন। তাদের দাবি স্থানটিতে ২০০জন নিহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া দেশটির সশস্ত্র বাহিনীর সম্পৃক্তার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী মোটেও গুলি চালায়নি এবং সেখানে ২০০জন নিহত হয়নি।’
ঢাকা/এসএ






































