০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চকবাজারে আগুন: হোটেল মালিক গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারের কামালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। তাকে লালবাগের নিজ বাসা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন। তার বরাত দিয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

চকবাজারে আগুন: হোটেল মালিক গ্রেপ্তার

আপডেট: ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২