১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা: গ্রেপ্তার বাবা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত সানাজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবা শাহীন ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবাকে গ্রেপ্তার করে র‍্যাব। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত শনিবার রাজধানীর দক্ষিণখান এলাকা সানজানা মোসাদ্দিকার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলো। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইডাল নোট’ পাওয়ার কথা জানায় পুলিশ। 

ওই দিন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট-এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি-ও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: পাচারকৃত অর্থ ফেরাতে সেল গঠনের নির্দেশ

ঢাকা/এসএ

শেয়ার করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা: গ্রেপ্তার বাবা

আপডেট: ০৫:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২