ডেসটিনি পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দিয়েছে হাইকোর্ট
- আপডেট: ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবীর, এফসিএ ফখরুদ্দিন আহমদ ও ব্যবসায়ী ইকবাল জামানকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম। তিনি জানান, ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬ জন আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং বোর্ড পুনর্গঠন করেছেন। এখানে চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে।
হাইকোর্টে আবেদনকারীরা হলেন, ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।
২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি ২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার রয়েছে ৪৯ জন।
আরো পড়ুন: ডেসটিনির রফিকুল আমিনের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ
ডেসটিনির এমডি রফিকুলের স্ত্রী কারাগারে
ডেসটিনির ৪৬ জনের কারাদণ্ড, ২৩০০ কোটি টাকা অর্থদণ্ড
ঢাকা/এসএ








































