স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন হাফিজার রহমান। এ সময় হাত দিয়ে জাল থেকে মাছ ছাড়ানোর চেষ্টা করেন। হাত দিয়ে না পেরে মুখ দিয়ে মাছ ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে ঢুকে আটকে যায়। পরে স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া বলেন, ‘হাফিজার রহমান প্রায়ই মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় জাল থেকে মুখ দিয়ে কই মাছ খুলতে গিয়ে গলায় আটকে মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।’







































