এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট: ১২:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খুলনার দিঘলিয়া উপজেলায় মন্দিরা বৈরাগী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়ংঘাটা থানার রংপুর শাড়াতালা এলাকায় নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মন্দিরা বৈরাগী ওই এলাকার রনজিৎ বৈরাগীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো মন্দিরা। শনিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা খারাপ হওয়ায় মন খারাপ ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শনিবারের পরীক্ষা ভালো না হওয়ায় সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: দাখিলের প্রথম পরীক্ষা দিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর
ঢাকা/টিএ







































