১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভুমিকম্প

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোকে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি শপিংমল থেকে।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী এক ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই তারিখে আরেক ভূমিকম্পে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রকেট হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন

ঢাকা/এসএ

শেয়ার করুন

মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভুমিকম্প

আপডেট: ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২