১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সেলিম খানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। এই সময়ের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

আরও পড়ুন: সেলিম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদক

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ১৮ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে দুদক। মঙ্গলবার দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। সেলিম খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। সেলিম খানের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহবুব। খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করে চেম্বার আদালত ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ভারতে ইলিশ রপ্তানি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সেলিম খানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট: ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২