০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার দুই সিটিতে ২৭টি ওয়ার্ড ডেঙ্গুতে বেশি ঝুঁকিপূর্ণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড ডেঙ্গুতে বেশি ঝুঁকিপূর্ণ। 

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, ডিএনসিসি ৪০ ওয়ার্ডে ৪৮টি সাইট এবং ডিএসসিসির ৫৮টি ওয়ার্ডে ৬২টি সাইটসহ মোট ১১০টি সাইটে ৩ হাজার ১৫০টি বাড়িতে সার্ভে পরিচালনা করা হয়েছে। ২১টি টিমের মাধ্যমে ১০ দিনব্যাপী এই স্টাডি পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি টিম অন্তত ১৫টি সাইট সার্ভে করে।

জরিপের ফলাফলে দেখা গেছে, ৩ হাজার ১৫০টি বাড়িতে পরিচালিত এই সার্ভেতে ২ হাজার ৮২৯টি বাড়িতেই নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে, আর ১৫৯টি বাড়িতে ডেঙ্গু ফলাফল পজিটিভ এসেছে। মোট পজিটিভ আসা বাড়িগুলোর মধ্যে ৬৩টি বাড়ি ডিএনসিসিতে এবং ৯৬টি বাড়ি ডিএসসিসিতে অবস্থিত।

আরও পড়ুন: একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঢাকার দুই সিটিতে ২৭টি ওয়ার্ড ডেঙ্গুতে বেশি ঝুঁকিপূর্ণ

আপডেট: ১০:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২