০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস আজ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

আরও পড়ুন: ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের ‘রোল মডেল’ বাংলাদেশ

এ সময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা জেলার জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সরকারের উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে সকাল ৬টা ৪৫ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর।

ঢাকা/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট: ০১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২