১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

কিসিঞ্জারের সমালোচনায় ইউক্রেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ১০৫০৯ বার দেখা হয়েছে

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক হেনরি কিসিঞ্জার। তার প্রস্তাবে নিন্দা জানিয়েছে কিয়েভ। সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কিসিঞ্জার বলেছিলেন, আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি এড়াতে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার সময় ঘনিয়ে এসেছে। সতর্ক করে আরও বলেন, রাশিয়াকে নির্বিষ বা ভাঙার স্বপ্ন পারমাণবিক বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

কিসিঞ্জারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক টেলিগ্রামে বলেন, জনাব কিসিঞ্জার, এখনও কিছুই বুঝতে পারেননি আপনিৃ এই যুদ্ধের প্রকৃতি, না বিশ্ব ব্যবস্থার উপরে যুদ্ধের প্রভাব।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর মে মাসে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন কিসিঞ্জার। অধিকৃত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে রাখার পক্ষে মত দেন। বলেন, সম্মুখ সমর থেকে রাশিয়ার সেনাদের সেই অবস্থানে ফিরিয়ে নিতে হবে। আর ‘আলোচনার বিষয়’ হবে ক্রিমিয়া।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কিসিঞ্জারের সমালোচনায় ইউক্রেন

আপডেট: ১২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২