কালবৈশাখী ঝড় হতে পারে আজ
- আপডেট: ১০:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে আজ। এতে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কিছু এলাকার তাপমাত্রা কমে আসতে পারে৷
এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: বিএনপিই এদেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের
গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৩২ দশমিক ৩, সিলেটে ৩৩, চট্টগ্রামে ৩০, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকা/এসএম


































