০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াসসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১০৪৯১ বার দেখা হয়েছে

রাজধানীর ধানমন্ডি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইলিয়াস হোসেন, সাবেক এসপি বাবুল আক্তারহ চারজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলি করা হয়েছে। আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহফুজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জশিট দাখিল করেন। তবে তিনি বিশেষ ক্ষমতা আইনে অব্যাহতির আবেদন করেন। চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আবদুল ওয়াদুদ মিয়া।

আরও পড়ুন: স্ত্রীসহ বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীকে সম্পদের নোটিশ

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাটি করেন। ওই বছরের ১০ নভেম্বর বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় বাবুল আক্তারের ভাই লাবু ও বাবা ওয়াদুদ জামিনে রয়েছেন। তবে সাংবাদিক ইলিয়াস পলাতক।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াসসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আপডেট: ০৫:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩