১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১০২৬৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে।

শুক্রবার (২২ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতিগত নির্দেশনার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানিয়েছে।

ইউএসসিআইএস-এর তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ইউএসসিআইএস-এর মতে,  এই নীতি অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করতে এবং আইন অনুযায়ী কাজ পরিচালনা করতে সাহায্য করবে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই নিয়মের ফলে তাদের কাজের চাপ কমবে এবং বেঁচে যাওয়া সম্পদ দিয়ে তারা অন্যান্য জরুরি মামলার প্রক্রিয়া আরও দ্রুত শেষ করতে পারবে। কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, বিশেষ কোনো ক্ষেত্রে ছাড় দেয়ার প্রয়োজন আছে কি না, তা প্রতিটি মামলার তথ্য আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে।

অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ‘হায়াস’ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি জানিয়েছে, এই অমানবিক নিয়মের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং চরম নির্যাতন ও অবহেলার শিকার শিশুরাও বিপদে পড়বে।

অভিবাসন ব্যবস্থা কঠোর করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এর আগেও ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিল। গত বছর শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক বছরের মাথায় ১ লাখেরও বেশি ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দফতর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা

আপডেট: ১১:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬