১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দেশে নিবন্ধিত সিম জনসংখ্যার ‘দ্বিগুণ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১০২২৭ বার দেখা হয়েছে

দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন অপারেটর সেবা দিচ্ছে।

এগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব মোবাইল অপারেটরের নিবন্ধিত বৈধ সিমের মোট সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের ২৮ নভেম্বর প্রকাশিত জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। তবে এই জনসংখ্যার একটি বড় অংশ অপ্রাপ্তবয়স্ক।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দেশে নিবন্ধিত সিম জনসংখ্যার ‘দ্বিগুণ’

আপডেট: ০৭:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬