০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আরডি ফুডের আয় কমেছে ৪৮ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১০২২২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪৮ শতাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৬৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আরডি ফুডের আয় কমেছে ৪৮ শতাংশ

আপডেট: ০২:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬