আরো এক মামলায় জামিন পেলো সম্রাট
- আপডেট: ০২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আরো এক মামলায় জামিন দিয়েছেন আদালত। সোমবার (১১ এপ্রিল) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রাষ্ট্রপক্ষের কৌসুলি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে এটা নিয়ে তিন মামলায় জামিন পেলো। তবে দুদকের করা মামলায় সম্রাট গ্রেপ্তার থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। আগামী বুধবার (১৩ এপ্রিল) সম্রাটের উপস্থিতিতে এ মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম উঠে আসে। ওই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব।
ঢাকা/এসএ






































