০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৫ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার (৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: অনুমোদন অপেক্ষায় ১৮ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার বোর্ড সভা

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২১ পয়সা। গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৭৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

আপডেট: ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫