০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইবনে সিনার ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১০৪৩৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ টাকা ২৭ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ২১ টাকা ৪৬ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময় কোম্পানিটির এনএভিপিএস ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা।

এছাড়া, শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ১৬ পয়সা। আগামী ২৩ নভেম্বর, রোববার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইবনে সিনার ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫