০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১০২৫০ বার দেখা হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। আগামী ১৭ মার্চ, মঙ্গলবার থেকে ২৩ মার্চ, সোমবার পরযন্ত বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৮ মার্চ, বুধবার সরকারী ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি একদিন বৃদ্ধি পেয়েছে। এদিকে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার থেকেই। সবমিলে (১৭ থেকে ২৩ মার্চ) পরযন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছে পুঁজিবাজার।
ডিএসই আরও জানায়, আগামী ২৪ মার্চ থেকে সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। আর চলবে দুপুর ২টা ২০ মিনিট পরযন্ত।পোস্ট ক্লোজিং পিরিয়ড দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পরযন্ত। ডিএসইর অফিস চলবে সকাল ৯ট থেকে বিকাল ৫টা পরযন্ত।
ঢাকা/এসএইচ



































