ঈদ উৎসবে হিমির ৪ নাটক
- আপডেট: ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: গত কয়েক বছর ধরেই ঈদে নতুন নাটক প্রকাশ করে আসছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। সেসব নাটকের জন্য দর্শকের ভালোবাসাও পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঈদে চারটি নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত এই নির্মাতা। তার নির্মিত এই নাটকগুলো হলো- ‘মেরুন’, ‘ব্লাড’, ‘মনের মতো বাগান’ ও ‘রাজা’।
ঈদের দিন ঈগল মিউজিক চ্যানেলে অবমুক্ত হবে তৌসিফ মাহবুব ও সাফা কবির অভিনীত ‘মনের মতো বাগান’। ঈদের দ্বিতীয় দিন ভিজ্যুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘মেরুন’। এখানে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। একই দিনে ঈগল মিউজিকের চ্যানেলে অবমুক্ত হবে ‘রাজা’। এই নাটকেও জুটি বেঁধে অভিনয় করেছেন নিশো-মেহজাবীন। ঈদের চতুর্থ দিন ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘ব্লাড’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘এবার ঈদে আমার নির্মিত চারটি নাটকের গল্পই একদম ভিন্ন। গল্পে এবং চরিত্রে প্রত্যেককেই নতুনভাবে দেখতে পাবেন দর্শক। গল্পের সঙ্গে মিল রেখেই নাটকগুলো লোকেশন, কস্টিউমসহ সব ঠিক রেখে শুটিং কাজ করা হয়েছে। গানের প্রয়োজনেরই রাখা হয়েছে দারুণ একাধিক গান। আশাকরি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে নাটকগুলো।’
উল্লেখ্য, বর্তমানে এনটিভিতে প্রচারিত হচ্ছে মাহমুদুর রহমান হিমি নির্মিত ধারাবাহিক ‘হাউজ নং ৯৬’। এরইমধ্যে নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ঢাকা/
আরও পড়ুন:
- কুইন সাউথ টেক্সটাইলের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
- আরামবাগ-শেখ জামাল ম্যাচে সবচেয়ে বড় অঘটন
- ঢাকা লিগের জন্য পিএসএল ছাড়বেন সাকিব
- মাহবুবুল আলম টানা পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি
- আলু রফতানিতে রেকর্ড
- ঈদকে সামনে রেখে ৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- তবে কি বাংলাদেশই হচ্ছে করোনার পরবর্তী হটস্পট?
- দেশে করোনার আরেকটি ঢেউয়ের আশঙ্কা!
- প্রাইম ব্যাংক ও ইসলামি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ২ জুন অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন ৩ জুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
- শেয়ার বিক্রিতেও মিলবে না টাকা!
- ভারতে করোনায় মৃত্যু নিয়ে ভয়ংকর তথ্য!
- দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক নিখোঁজ
- দেশে আরও কমল করোনায় মৃতু ও শনাক্ত
- বুধবার ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন




































