১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ঋণের জন্য চুক্তি করেছে ইউনিক হোটেলের ভেঞ্চার কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১০৬৬১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার, নেবার্স পাওয়ার ইনভেস্টমেন্ট বি.ভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি বিদেশি ঋণের জন্য একটি ‍চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, কোম্পানিগুলো ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য চুক্তি করেছে। জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ১৫ বছরের জন্য চুক্তি করেছে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি ৫৮৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। প্রকল্পটিতে ৭৫:২৫ অনুপাতে অর্থায়ন করা হবে। এতে ইউনিক হোটেলের ৩৭.২৪ শতাংশ মুনাফা রয়েছে।

আরও পড়ুন: বিডি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

এই প্রকল্পের জন্য ১৫ বছর মেয়াদী ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সার্ভ ইসিএ বেকড লেন্ডার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার, ডিটাসি ইনভেস্টশনস ৪৫ মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঋণের জন্য চুক্তি করেছে ইউনিক হোটেলের ভেঞ্চার কোম্পানি

আপডেট: ১২:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩