১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৬৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সারা দেশে গত একদিনে নতুন করে ৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৭৮ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।

আজ শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১ হাজার ১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুন: নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস কাল

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ঢাকা/কেএ

ট্যাগঃ

শেয়ার করুন

একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত

আপডেট: ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪