১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
এপেক্স ফুটওয়্যারের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১০২৭৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ।
ঢাকা/এসএইচ




































