এসএমইর পুঁজিবাজারে বিশাল ধস
- আপডেট: ০২:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই পুঁজিবাজারে সূচকের বিশাল ধস হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক কমেছে ৮১ পয়েন্ট বা ৪.৭০ শতাংশ। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১১ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৮১ পয়েন্ট বা ৪.৭০ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৬৫৬ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা/এসএ





































