এসএমই মার্কেটে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- আপডেট: ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ১০৬১৯ বার দেখা হয়েছে
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৪০ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ বেড়েছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪০ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে।
আরও পড়ুন: সূচকের উত্থানেও অপরিবর্তিত অধিকাংশ কোম্পানির শেয়ার দর
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৩টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ

























