কক্সবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র
- আপডেট: ০৪:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ প্রকল্পের জন্য কক্সবাজারের সদর, খুরুশকুল, পিএমখালী ও চৌফলদন্ডী ইউনিয়নে টারবাইন নির্মিত হচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান বলে, ‘প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রীণ এনার্জি লিমিটেড।’






































