০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কঙ্গনাকে খোঁচা দিলেন হেমা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪১২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। রূপের জাদুতে একসময় মাতিয়েছিলেন হিন্দি সিনেমার পর্দা। তবে এখন তিনি সিনেমা থেকে দূরে, রাজনীতির মাঠে সরব। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মথুরার লোকসভা সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন নন্দিত এ অভিনেত্রী।
 
সম্প্রতি গুঞ্জন উঠেছে, বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রনৌত রাজনীতিতে আসতে চলেছেন। এমনকি তাকেও নাকি মথুরা থেকেই নির্বাচন করতে দেখা যাবে। বিষয়টি নিয়ে হেমার মন্তব্য জানতে চায় সাংবাদিকরা। জবাবে কঙ্গনাকে নিয়ে বাঁকা সুরে মন্তব্য করেছেন ধর্মেন্দ্রপত্নী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হেমা মালিনী প্রথমে বলেন, ‘এটা ভগবানের ইচ্ছের ওপর নির্ভর করছে। ভগবান কৃষ্ণ যা চাইবেন, তাই হবে।’ এরপর তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘মথুরা থেকে তো শুধু সিনেমার তারকারা নির্বাচিত হবেন। স্থানীয় কেউ সংসদ সদস্য হতে চাইলে আপনারা হতে দেবেন না!’

সবশেষে কঙ্গনাকে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করে বসেন হেমা মালিনী! বলেন, ‘আগামী দিনে রাখি সাওয়ান্ত-ও হয়ত এখান থেকে নির্বাচনে দাঁড়াবেন!’

হেমার এই মন্তব্য শুনে অনেকে অবশ্য সমালোচনা করছেন। কেননা তার স্বামী ধর্মেন্দ্র এবং ছেলে সানী দেওল-ও রাজনীতিতে যোগ দিয়েছেন। সেই তিনিই কিনা তারকাদের রাজনীতিতে আসা নিয়ে খোঁচা দিলেন।

প্রসঙ্গত, কঙ্গনা রনৌত বরাবরই বিজেপি পন্থী। নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের পক্ষে সমর্থন দিয়েছেন তিনি। তবে রাজনীতিতে আসার কথা সরাসরি কখনও বলেননি। কেবল গত বছরের ডিসেম্বরে এক সভায় বলেছিলেন, ‘কোনও রাজনৈতিক দলের সদস্য না হয়েও আমি জাতীয়তাবাদের প্রচার করি, করবো।’ 

এরপর থেকেই গুঞ্জন, তিনি ভোটের মাঠে নামছেন। সূত্র: বলিউড লাইফ

আরও পড়ুন: চিকিৎসকের শরণাপন্ন রাশমিকা

ঢাকা/টিএ

শেয়ার করুন

কঙ্গনাকে খোঁচা দিলেন হেমা

আপডেট: ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২