০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

‘কোনো আন্দোলনেই নাগরিকত্ব আইন বাতিল হবে না’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • / ১০৮৮৬ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, কোনো আন্দোলনেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিল হবে না। একইসঙ্গে তিনি রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে এবং সবাইকে এজন্য নথি দেখাতে হবে বলে মন্তব্য করেন।

রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারসতে সিএএর সমর্থনে এক মিছিল ও সমাবেশে দিলীপ ঘোষ ওই মন্তব্য করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বুদ্ধিজীবীমহল ও ছাত্ররা যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন তাদের ঠান্ডা করার উপায় জানা আছে বলে তিনি জানান।

এদিন মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত বিজেপি’র পক্ষ থেকে সিএএর সমর্থনে  ‘অভিনন্দন যাত্রা’র আয়োজন করা হয়। মিছিল শেষে বারাসতের হেলাবটতলা মোড়ের  সমাবেশে যোগে দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বছরের পর বছর সব  দল ভোটার খুঁজেছে। মানুষকে ভোটার বানিয়ে রেখেছে, নাগরিক বানায়নি। কিন্তু মোদি সরকার উদ্বাস্তুদের নাগরিক করার আশ্বাস দিয়েছিল। আর সেই কথাই রাখছে কারণ, আমরা এক বাপের ব্যাটা।’

তিনি জানান, হিন্দুদের সমর্থন করার জন্য, তাদের পাশে থাকার জন্য একশো শতাংশ সাম্প্রদায়িক আখ্যা পেতেও রাজি। মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ভোটবাক্সের জন্য নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন বলেও তার দাবি।

রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের দিকে ইঙ্গিত করে দিলীপ ঘোষ বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্যে  যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেজন্য দায়ী ‘লুঙ্গি বাহিনী’। মুখ্যমন্ত্রী ভোটের স্বার্থেই তাদের পাশে দাঁড়াচ্ছেন বলেও মন্তব্য করেন দিলীপ।

শেয়ার করুন

‘কোনো আন্দোলনেই নাগরিকত্ব আইন বাতিল হবে না’

আপডেট: ১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০