১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কোনো ইস্যু না পেয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

ওবায়দুল কাদের বিএনপির নেতাদের সমালোচনা করে বলে, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোলতাবোল বকছে। অবশ্য এ বক্তব্য গত কয়েক মাসে একাধিকবার দিয়েছে ওবায়দুল কাদের।

বিএনপির নেতা-কর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখা হচ্ছে, দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলে, বিএনপি নেতা-কর্মীরা সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবে, বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে—আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে মিথ্যা বানোয়াট মামলায় তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি দাবি করে, আইন তাঁর নিজস্ব গতিতে চলছে। আইন–আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, নিজ দলের নেতা-সমর্থক অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি। আইনের গতিকে বাধাগ্রস্ত করেনি। শুদ্ধি অভিযানে নিজ দলের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোনো অপরাধীকে গ্রেপ্তার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলে এবং মিথ্যাচার করে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চায় বিএনপি?

অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোনো দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না—এমন মন্তব্য করে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে, তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা নিজ দলেরই ক্ষতি হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কোনো ইস্যু না পেয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট: ০৭:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২