১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

কোন দেশে ঈদুল আজহা কবে?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০১৮৯ বার দেখা হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে  পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। চাঁদ দেখার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে ঈদুল আজহার আনুষ্ঠানিক ঘোষণা।

সৌদি আরবসহ বেশিরভাগ দেশে ঈদুল আজহা ২৭ মে

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ বেশিরভাগ দেশ আগামী ২৭ মে বুধবার কোরবানি পালন করবে। এর আগে ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ বা আরাফা দিবস।

এখন পর্যন্ত প্রাপ্ত ঘোষণা অনুযায়ী দেশভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো:

সৌদি আরব

সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ২৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সংযুক্ত আরব আমিরাত ও ওমান

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ২৭ মে বুধবার ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তান ও ভারত 

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের পক্ষ থেকেও ২৭ মে বুধবার ঈদ পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্ক

মুসলিম প্রধান দেশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তিউনিসিয়াও একই দিনে ঈদ পালন করবে।

ব্রুনাইয়ে ঈদুল আজহা ২৮ মে

এদিকে ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। দেশটিতে আরাফা দিবস পালিত হবে ২৭ মে বুধবার।

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়। তবে বাংলাদেশে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বা চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কোন দেশে ঈদুল আজহা কবে?

আপডেট: ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬