ক্যাসিনো ব্যবসায়ী এনু-রুপনের অর্থপাচার মামলার রায় পেছাল
- আপডেট: ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ক্যাসিনোকাণ্ডে আলোচনায় উঠে আসা আওয়ামী লীগের গেন্ডারিয়া ইউনিটের সাবেক সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অর্থপাচার মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ এই মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন ছুটিতে থাকায় এদিন রায় ঘোষণা হচ্ছে না। এর আগে গত ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৬ এপ্রিল দিন ধার্য রেখেছিলো।অসুস্থতার কারণে বিচারক ছুটি নিয়েছে। যে কারণে ভারপ্রাপ্ত বিচারক মো. মনির কামাল নতুন তারিখ নির্ধারণ করে। ২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া এই মামলার মোট আসামি ১১ জন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সাদেক আলী ২০২০ সালের ২৬ জুলাই এনু ও রুপনসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলো। গত বছরের ৫ মে আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে।
এদের মধ্যে এনু, রুপন, জয় গোপাল, নবীর হোসেন, আজাদ ও সাইফুলকে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে তুহিনকে গ্রেপ্তার করার পর তিনি জামিনে মুক্তি পায়। শহীদুল, রশিদুল, মেরাজুল ও পাভেল পলাতক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর পরিদর্শক মো. জিয়াউল হাসাব বাদী হয়ে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু ও আজাদের বিরুদ্ধে মামলা করেন। এনু ও রুপনের বিরুদ্ধে এর আগে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আরও ১২টি মামলা হয়।
ঢাকা/এসএ







































