০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: হঠাৎ পাল্টে গেলো দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র। সাধারণত এই নৌরুটে ফেরির জন্য গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি। কিন্তু গেলো মাসেও এর চেহারা ছিল ভিন্ন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরেজমিন, রোববার (১৭ এপ্রিল) বিকেলে দৌলতদিয়া ঘাটে ঘুরে দেখা গেছে, ঘাটে  গাড়ির জন্য ফেরি অপেক্ষা করছে। ঘাটে নেই কোনো ট্রাক, যাত্রীবাহী বাস। হঠাৎ দুই একটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স এসে সাথে সাথে ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহন শূন্য। হঠাৎ দুই একটি বাস ও ট্রাক দেখা গেলেও নেই যানবাহনের সারি।  

এ সময় দৌলতদিয়া ফেরি ঘাটের পাঁচ নম্বর ঘাটে, ফেরি এনায়েতপুরী ও মাধবীলতাকে গাড়ির জন্য এক ঘণ্টার ও বেশি সময় অপেক্ষা করতে দেখা গেছে। 

ঘাট সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল থেকে এভাবেই ফেরি যানবাহনের অপেক্ষা করছে। ঘাটে যানজট কমাতে গোয়ালন্দ মোড়ে থেকে ট্রাকের সারি করা হলেও সেখানেও ফাঁকা ছিল। 

ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের চালক সোহেল রানা বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের এই চিত্র সাধারণত দেখা যায় না। আজ ঘাটে এসে কোনো ভোগান্তি ছাড়া ফেরিতে উঠতে পেরে যাত্রীরাও খুশি। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি!

আপডেট: ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২