০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গুগল ফটোজে ছবির ফোল্ডার লক করবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ১০৫১৩ বার দেখা হয়েছে

অনলাইনে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ ও শেয়ারের পাশাপাশি ব্যক্তিগত ফোল্ডারে ছবি লক করে রাখার জন্য ব্যবহারকারীরা গুগল ফটোজ ব্যবহার করে থাকেন। যারা গুগল ফটোজে বাড়তি নিরাপত্তা চান, তাদের জন্য রয়েছে লকড ফোল্ডার ফিচার। এই ফিচারের মাধ্যমে ফটোজ অ্যাপে ছবি ও ভিডিও বাছাই করে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লকযুক্ত ফোল্ডারে রাখা যাবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফোল্ডার লক করা যাবে যেভাবে-
প্রথমে গুগল ফটোজ অ্যাপটি আপডেট আছে কি না তা নিশ্চিত করুন। তারপর অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনটি সিলেক্ট করুন। লাইব্রেরি অপশন ওপেন করার পর ‘ইউটিলিটি’ অপশনটি বাছাই করে ‘সেটআপ লক ফোল্ডার’ অপশন বাছাই করুন এবং কীভাবে এটি কাজ করে পড়ে নিন। এরপর ‘গেট স্টার্ট’ অপশন ক্লিক করে গাইডলাইন পেজে যেয়ে ‘সেটআপ’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি লক সেটআপ করুন। লক করা ফোল্ডারে ছবি ও ভিডিও যোগ করতে ‘মুভ আইটেম’ বাছাই করুন। এরপর আপনার ফটো গ্যালারি দেখতে পাবেন। আপনি যেসব ছবি বা ভিডিও লক ফোল্ডারে নিয়ে যেতে চান সেটি নির্বাচন করুন। বাছাই হয়ে গেলে ‘মুভ’ অপশনে ট্যাপ করুন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

গুগল ফটোজে ছবির ফোল্ডার লক করবেন যেভাবে

আপডেট: ১২:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩