চট্টগ্রামের যে স্থানে রক্ষিত আছে মুহাম্মদ (সা:) এর পদচিহ্ন
- আপডেট: ০১:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১০৬১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামে নগরীর কদম মোবারক মসজিদ,যেখানে রয়েছে রাসুলে পাক (সা:)এবং বড় পীর আব্দুল কাদের জিলানী (র:) এর পা মোবারকের পাথরের ছাপ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মোঘল ফৌজদার ইয়াসিন খাঁন কর্তৃক এই মসজিদ নির্মিত হয়। মোঘল শাসকরার মগ এবং পর্তুগীজদের হাত থেকে চট্টগ্রামকে মুক্ত করে মোঘল শাসন প্রতিষ্ঠিত পর তাদের বিজয়ের নির্দশন স্বরূপ বহুমসজিদ নির্মাণ করেন।
এমনই এক মসজিদ ‘কদম মোবারক শাহী জামে মসজিদ’। মসজিদের মূল কক্ষে রক্ষিত এক শিলাখন্ডে হযরত মুহম্মদ (সা.) এর একজোড়া পবিত্র পদচিহ থেকে এ মসজিদের নামকরণ।
এই উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে, মুহম্মদ ইয়াসিন নামে এক স্থানীয় ফৌজদার মুগল সম্রাট মুহম্মদ শাহ এর শাসনামলে ১১৫৬ হিজরিতে (১৭২৩ খ্রি.) এ মসজিদ নির্মাণ করেন।
তিনি নিজস্ব খরচে চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র চেরাগীর পাহাড় (মোমিনরোড) এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
১৭১৯ থেকে ১৭২৩ সাল পর্যন্ত দীর্ঘ চার বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়।
ঢাকা/এসএম






































