০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসবে আলি-রিচা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা রিচা চাড্ডা ও আলি ফজল। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন তারা। যদিও ২০১৯ সালে আলির কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর ২০২০ সালে বিয়ের কথা ভেবেছিলেন রিচা। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি।

জানা গেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আলি-রিচা। এরই মধ্যে পুরোদমে তাদের বিয়ের আয়োজন চলছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই চর্চায় রয়েছে তাদের বিয়ের খবর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যদিও বিয়ের অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি দুজনের কেউই। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিচা বলেন, আমার মনে হয়, এ বছরই বিয়ে হবে। যেভাবেই হোক সেটা করে নেবো।

সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, সেপ্টেম্বরের শেষের দিকে একদমই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরে ফেলবেন আলি-রিচা। তবে বিয়ের অনুষ্ঠান করা হবে অক্টোবরের গোড়ার দিকে। প্রথমে দিল্লি, পরে মুম্বাইতে করা হবে পাঁচদিনের অনুষ্ঠান।

জানা গেছে, মুম্বাই ও দিল্লির রিসেপশনে উপস্থিত থাকার কথা রয়েছে আলি ও রিচার কাছের বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনদের। এমনকি শোনা যাচ্ছে, সেদিন ঘটা করে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান করা হবে।

এক প্রতিবেদন বলছে, সংগীতানুষ্ঠানের পর বিয়ে হবে ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনেই। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যাবে তাদের। সচারচর বলিউডের বিয়েতে যেরকম সংগীতানুষ্ঠান দেখা যায়, তেমনটা করতে চান না আলি-রিচা।

যদিও মুম্বাইতে আরও এক দফায় গ্র্যান্ড রিসেপশন দেওয়ার কথাও ভাবছেন এ হবু দম্পতি। দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা্ হোটেলে সে রিসেপশন পার্টি করা হবে। এ পার্টিতে প্রায় ৩৫০-৪০০ জন আমন্ত্রিত অতিথি থাকবেন।

এদিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই আলি-রিচা তাদের শ্যুটিং সংক্রান্ত সব কাজ ও ব্যস্ততা শেষ করে ফেলবেন বলে জানা গেছে। এরই মধ্যে তারা প্রোডাকশন টিমকে সে কথা জানিয়ে দিয়েছেন। বিয়ের পর কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে একান্ত ব্যক্তিগত সময় কাটাতে চান তারা।

আরও পড়ুন: বাংলাদেশে প্রবেশের অনুমতি পেলো না নোরা ফাতেহি

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় আলি ও রিচাকে। সিনেমার শুটিং চলাকালে তাদের ভালোর বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ঘনিষ্ঠ বন্ধুরা জানান, আলি-রিচার সম্পর্ক শুধু বন্ধুত্বে আর আটকে নেই। ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দেখা যায় দু’জনকে একসঙ্গে। তারপর আর বুঝতে কারও বাকি থাকেনি যে প্রেমসাগরে ডুব দিয়েছেন দুই তারকা।

সূত্র: সংবাদ প্রতিদিন

ঢাকা/টিএ

শেয়ার করুন

চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসবে আলি-রিচা

আপডেট: ১২:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২