১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ছন্নছাড়া লিভারপুলকে চার গোল দিল নাপোলি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মৌসুমের শুরু থেকেই ছন্নছাড়া ভাবে খেলছে লিভারপুল। কিন্তু গত মৌসুমেও ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। লিগে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার লড়াই করেছে জার্গেন ক্লপের ওই লিভারপুল। ইনজুরি ও সাদিও মানের ক্লাব ছাড়ার ধাক্কা যেন সামলে উঠতে পারছে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার রাতে নাপোলির ডিয়াগো আরমেন্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অল রেডসরা ৪-১ গোলে হেরেছে। ৬১ ভাগ বল পায়ে রেখেও ইতালির ক্লাবটির জালে গোল দিতে পারেনি। ভার্জিল ভ্যান ডাইকরা ঠেকাতে পারেননি কাউন্টার অ্যাটাক।

ম্যাচের ৫ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। জিলিনস্কির নেওয়া পেনাল্টি থেকে গোল হজম করেন অ্যালিসন বেকার। ১৮ মিনিটে আবার পেনাল্টি পায় নাপোলি। এবার ভিক্টর ওসিমেনের নেওয়া শট ব্রাজিলিয়ান গোলরক্ষক ফিরিয়ে দেন।

রেডসরা তারপরও ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৩১ মিনিটে লিড ২-০ করে নাপোলি। প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোল করে নাপোলির দর্শকদের উল্লাসে মাতান ওসিমেনের ইনজুরিতে বদলি নামা আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভান্নি সিমিওনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ক্লপের দল। যেন নাপোলির ছক ও কাউন্টার অ্যাটাক বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তার শিষ্যরা। ৪৯ মিনিটে এক গোল শোধ করেন লুইজ দিয়াজ। পরের সময়টা আরও কিছু আক্রমণ করেও সালাহ-ফিরমিনো-নুনেজরা গোল ধাঁঁধা মেটাতে পারেননি।

আরো পড়ুন: ইন্টারকে পাত্তা দিল না বায়ার্ন

ঢাকা/এসএ

শেয়ার করুন

ছন্নছাড়া লিভারপুলকে চার গোল দিল নাপোলি

আপডেট: ০১:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২